ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

মেয়াদ বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মেয়াদ বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়।

উল্লেখ্য, কমিশন গঠনের তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। সে হিসেবে আজ শুক্রবার (৩ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেয়ার কথা থাকলেও মেয়াদ বর্ধিত করায় কমিশন আরও বাড়তি সময় পেলো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১২৫ বার পড়া হয়েছে