ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি ভবনের সপ্তম তলায় এসির বিস্ফোরণে এক পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে, প্রায় ১টা ৩০ মিনিটের দিকে, বউবাজার লিচুবাগান মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন রাজধানীর মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। পরিবারটির আদি বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।

জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ এসি বিস্ফোরণ ঘটে এবং তাৎক্ষণিকভাবে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তারা সবাই দগ্ধ হন।

স্থানীয় ভাড়াটিয়ারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চারজনেরই অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
২০২ বার পড়া হয়েছে