ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

যাত্রা শুরু করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল-২ এ সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৭ জুন) বিচারকদের এই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই-আগস্টের বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে। এতে কোনও প্রশ্নবোধক চিহ্ন থাকবে না।

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের মামলাগুলো দুই ট্রাইব্যুনালে ভাগাভাগি করে বিচারকার্য পরিচালনা করা হবে। গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি আর দেখতে চায়না দেশের মানুষ।

এদিন, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নয়তো তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৩১৯ বার পড়া হয়েছে