ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

রাজস্থানে চলন্ত বাসে আগুন, প্রাণ হারালেন ২০ জন, দগ্ধ অন্তত ১৫

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারতের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাঁরা মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজস্থানের একটি মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় অনুযায়ী, জয়সলমির থেকে যোধপুরগামী একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে তিনি বাসটি সড়কের পাশে থামান। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বাসটিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১৮০ বার পড়া হয়েছে