ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণের মুকুট চুরি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণের মুকুট চুরি।

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ভবতারিণী কালী মন্দিরের দরজা ভেঙে অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের মুকুট ও তিনটি চেইন চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আজ শুক্রবার মন্দিরের সাধারণ সম্পাদক অরুন কুমার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মন্দির কমিটি ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মন্দিরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে ভেতরে গিয়ে দেখা যায় অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের ৩টি চেইন ও একটি মুকুট নেই। এছাড়া সিসি ক্যামেরাসহ মন্দিরের আরও সরঞ্জামাদি চুরি হয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস সংগ্রাম বলেন, প্রায় ১০ লক্ষ টাকার সরঞ্জামাদি চুরি হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়সহ সবাই কষ্ট পেয়েছে।

এদিকে খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, মন্দিরে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। দোষীদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে