ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

শিকাগোয় অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযান, সংঘর্ষে সহিংসতা ছড়াল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যুক্তরাষ্ট্রের শিকাগোয় আবারও অবৈধ অভিবাসীদের উচ্ছেদে ফেডারেল এজেন্টরা অভিযান চালিয়েছে। এতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা এ পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ফেডারেল এজেন্টদের বাধা দিতে গেলে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ, ফলে ধস্তাধস্তি ও ধরপাকড়ের ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, অভিযানের আড়ালে বহু নিরীহ মানুষকেও গ্রেফতার করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শুরুতে শিকাগোতে অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযান তীব্রতর করে ফেডারেল প্রশাসন। স্থানীয়দের দাবি, শহরে অপরাধের হার কম থাকা সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগে এই ধরপাকড় অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৭০ বার পড়া হয়েছে