ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  ১৫ মাসের বিরতির পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় আফিফ Logo ব্যাংক হিসাব চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ মাহমুদ Logo ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তদারকি, সচিবালয়ে একাধিক বৈঠক Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন

শিক্ষার্থীদের গুপ্তহত্যা: তিন উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের গুপ্তহত্যা: তিন উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্তহত্যায় যারা জড়িত তাদের খুঁজে বের করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা। তা না হলে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর টিএসসির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুপ্তহত্যা, টার্গেট ক্লিলিংয়ের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

‘সার্বভৌমত্ব আন্দোলন’র ব্যানারে অংশ নেয়া আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে অভ্যুত্থানকারী বিপ্লবীদের সুরক্ষা দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র গুপ্ত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে সরকারের তিন উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।
 
এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি করপোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেয়া জসিম উদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মারা যান তিনি।
 
জসিমের চাচা বশির আহমদ বলেন, ‘আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া জসিম বিএনপির রাজনীতি করতেন। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, ‘সে আন্দোলনে অংশ নিয়েছে সেটা জেনেছি। এ ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে