ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ

শুধু নির্বাচিত সরকারেরই সংস্কারের অধিকার রয়েছে: ড. মঈন খান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, যে কোনো ধরনের সংস্কারের বৈধতা কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’-এর এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে মত প্রকাশ করে তিনি বলেন, যারা এ ধরনের পদ্ধতির দাবি করছেন, তাদের উচিত জনগণের মতামত নেওয়া। এ নিয়ে একটি সার্ভে করলে পরিষ্কার বোঝা যাবে, সাধারণ মানুষ প্রচলিত ভোটব্যবস্থাকে সমর্থন করে নাকি পিআর পদ্ধতির পক্ষে।

একই সেমিনারে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এখন ভাবা উচিত তারা কিভাবে ‘এক্সিট’ করবে। সেই সঙ্গে ভবিষ্যতের সরকার তাদের নেওয়া সিদ্ধান্তগুলো কতটা বৈধতা দেবে, তা নিয়েও চিন্তা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সংস্কার বিষয়ে তার মতে, যতটা প্রয়োজন ঠিক ততটুকুই করা উচিত।

অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মতে, আসন্ন জাতীয় নির্বাচন অক্টোবরেই অনুষ্ঠিত হওয়া উচিত। যদিও তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির প্রশংসা করেন, তবে এই মুহূর্তে তা বাস্তবায়নের উপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
১১২ বার পড়া হয়েছে