ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। খবর সংবাদ সংস্থা এএনআই এর।

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে সেখানেই রয়েছেন। এর মধ্যে তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হয়েছে। রয়েছে গণহত্যার মামলাও। বিচারের প্রক্রিয়ার স্বার্থে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর দিল্লিকে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা।

শেখ হাসিনাকে ফেরাতে স্বাভাবিক সময়ের মধ্যে উত্তর না পেলে দিল্লিকে আবার তাগিদ পত্র দেয়া হবে বলে ইতোমধ্যে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে, ভারতের পক্ষ থেকে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতের কঠোর ব্যবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, কেউ যদি অবৈধভাবে অভিবাসনের পথ বেছে নেয়, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে।

তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাংক কেনার খবর নিয়েও তাকে প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কি না জানতে চাওয়া হলে এ মুখপাত্র বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ের ওপর ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে