ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী Logo অরিজিতের পর এবার সিনেমার গান নিয়ে বড় সিদ্ধান্তের পথে শ্রেয়া ঘোষাল Logo  ১৫ মাসের বিরতির পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় আফিফ Logo ব্যাংক হিসাব চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ মাহমুদ Logo ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তদারকি, সচিবালয়ে একাধিক বৈঠক Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির

শেখ হাসিনার প্লট বাতিলের দাবিতে রাজউক ঘেরাও!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শেখ হাসিনার প্লট বাতিলের দাবিতে রাজউক ঘেরাও!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের নামে নেয়া অবৈধ প্লট বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের পূর্বাচল শাখা কার্যালয় ঘেরাও করেছেন পূর্বাচলের ক্ষতিগ্রস্ত আদিবাসী বাসিন্দারা।

শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ক্ষতিগ্রস্ত আদিবাসী নেতারা বলেন, পূর্বাচলের প্রকৃত জমির মালিক আদিবাসীদের বঞ্চিত করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার পরিবারসহ পাঁচ হাজার নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে। নানা অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সব প্লট বরাদ্দ বাতিল চাই। আমাদের দাবি আদায় না হলে আমাদের বাপ-দাদার ভিটেমাটির ওপর দিয়ে যাওয়া ৩০০ ফিট সড়ক বন্ধ করে কঠোর অবরোধ কর্মসূচি দেয়া হবে।
 
পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মোবাইল ফোনে আওয়ামী লীগ দোসরদের নামে অবৈধভাবে বরাদ করা প্লট বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করার আশ্বাস দিলে পূর্বাচলের বিক্ষুব্ধ আদিবাসীরা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।
 
পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার ও আমেনা বেগম প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
২৭৩ বার পড়া হয়েছে