ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক।

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

দুদক জানায়, মুন্নি সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্তিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক মুন্নী সাহা। পরে তাকে ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে বাসায় পৌঁছে দেয় ডিবি।

বর্তমানে মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। ৫ আগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
১২৫ বার পড়া হয়েছে