ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট

সাকিব-মালিঙ্গাদের কাতারে এখন বুমরাহও

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাসপ্রিত বুমরাহ আবারও নিজের নাম তুললেন আন্তর্জাতিক ক্রিকেটের বিরল কৃতিত্বের তালিকায়। ভারতের এই পেসার তিন ফরম্যাটে অন্তত ১০০ করে উইকেট নেওয়া মাত্র পঞ্চম বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি এই অর্জন ছুঁলেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শততম উইকেট নিতে বুমরাহর প্রয়োজন ছিল মাত্র একটি শিকার। ওড়িশার কটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিনি তুলে নেন দুই উইকেট। এতে আর্শদীপ সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে তিনি ছুঁলেন টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক। এখন পর্যন্ত ৮১ ম্যাচে তার সংগ্রহ ১০১ উইকেট, গড় ১৭.৯১।

  • এর আগে তিন ফরম্যাটে ১০০ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, সাকিব আল হাসান ও শাহিন শাহ আফ্রিদির দখলে। তাদের সেই এলিট গ্রুপে নতুন সংযোজন হলেন বুমরাহ।
    সব মিলিয়ে তিন ফরম্যাটে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২২২ ম্যাচে ৪৮৪।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৭৬ বার পড়া হয়েছে