ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অ্যাশেজ সিরিজে ভবিষ্যতে আর গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করা হবে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পারস্পরিক আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চ্যানেল নাইন।
আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, দিবারাত্রির টেস্ট আয়োজনের ক্ষেত্রে দুই দেশের বোর্ডের সম্মতি প্রয়োজন। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ ধরনের টেস্ট আয়োজনের পক্ষে নয়। অন্যদিকে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো এখনও গোলাপি বলের টেস্ট চালু রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
চলতি মৌসুমের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ায় দর্শক উপস্থিতির নতুন রেকর্ড তৈরি হয়েছে। তবে আগামী বছরের ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য বিশেষ ১৫০ বছরপূর্তি টেস্টটিই সম্ভবত অ্যাশেজে গোলাপি বলের শেষ ম্যাচ হতে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট চালু হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট ২৫টি দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৪৬ বার পড়া হয়েছে