ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

সিইসির সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক সম্পন্ন, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের বৈঠক শেষ হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানরা ইসি কার্যালয় ত্যাগ করেন।
এর আগে দুপুর ১২টার কিছু সময় আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হন। সেখানে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম পর্যায়ে নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনী প্রধানদের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরুর কথা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেবেন।
বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর উদ্যোগ, সন্ত্রাসী তৎপরতা দমন এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৭০ বার পড়া হয়েছে