ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই

সুযোগ মিস করে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সুযোগ মিস করে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও চলতি বছর সময়টা তেমন ভালো কাটছে না মালদ্বীপের। ফেডারেশনের একাধিক সমস্যার কারণে লম্বা সময় মাঠের ফুটবল থেকে দূরে আছে দলটি। সে কারণে বাংলাদেশের বিপক্ষে এই অ্যাওয়ে ম্যাচে খানিকটা পিছিয়েই রাখা হয়েছিল মালদ্বীপকে। তবে সবাইকে চমকে দিয়ে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে মালদ্বীপ।

বুধবার (১৩ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-মালদ্বীপ। ঘরের মাঠের চেনা আঙিনায় প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ।

পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও এই অর্ধে আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরাই। তবে বারবার সুযোগ মিস করায় স্কোরলাইনে পিছিয়ে পড়তে হয়েছে লাল-সবুজের দলকে।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। তবে প্রথম ১৫ মিনিটে বেশ কয়েকটি আক্রমণ করেও লক্ষ্যে বল রাখতে পারেনি হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ১৮ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে লিড নেয় মালদ্বীপ। বক্সের সামনে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি কিক উপহার দেয় বাংলাদেশ। সেটপিস থেকে হামজা মোহাম্মদের বাড়ানো বলে হেড করেন আলী ফাসির। গোলরক্ষক মিতুল মারমা বল ঠেকানোর কোনো সুযোগই পাননি।

গোল খাওয়ার পরের মিনিটেই সমতায় ফেরার সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে মালদ্বীপ ডিফেন্ডার গোললাইন ক্লিয়ার করায় সেটা আত হয়নি। কয়েক মিনিট পরে  রাকিব বক্সের মধ্যে সুন্দর পজিশনে বল পেয়ে শট নিয়েছিলেন। তবে দারুণ দক্ষতায় সেই বল ফিরিয়ে দেন মালদ্বীপ ডিফেন্ডার ইরুফান। এর কিছুক্ষণ আগে ফাহিমের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধে বল দখল এবং আক্রমণে দাপট ছিল বাংলাদেশের। তবে ভয়ঙ্কর আক্রমণগুলো করেছে মালদ্বীপ। বাংলাদেশের ফুটবলারদের মধ্যে এই অর্ধে নজর কেড়েছেন কাজেম শাহ। মধ্যমাঠে গতি, বল বিতরণ,শুটিং সব দিক থেকেই দক্ষতা দেখিয়েছেন কাজেম। বাংলাদেশের জার্সিতে আজই প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তিনি। এর আগে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
২০০ বার পড়া হয়েছে