ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথে। বুধবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে গত শনিবার থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিনে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬টিতে।
Biman Bangladesh Airlines এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। তবে এই ছয় রুটের বাইরে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৫টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং বিমানের ৩টি ফ্লাইট।
এর আগে, গত শনিবার ২৩টি ফ্লাইট বাতিল হয়। রোববার বাতিল হয় ৪০টি, সোমবার ৪৬টি এবং মঙ্গলবার আরও ৩৮টি ফ্লাইট স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৫৬ বার পড়া হয়েছে