ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

হাইটেক পার্কের উপ-পরিচালক আতিকুলকে সাময়িক বরখাস্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হাইটেক পার্কের উপ-পরিচালক আতিকুলকে সাময়িক বরখাস্ত।

তথ্যপ্রযুক্তি খাতের ১ হাজার ১১৫ কোটি টাকার প্রকল্পে আইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইটেক পার্কের উপ-পরিচালক আতিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে শিষ্টাচার বর্হিভূত আচরণের প্রমাণও পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এক অফিস আদেশে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এতে সই করেন এ কে এম আমিরুল ইসলাম। অফিস আদেশটি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে।

শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২২ সালে ১৪ জেলায় শুরু হয় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন বা ১৪ আইটি প্রকল্পের কাজ। এক হাজার ১১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান হাইটেক পার্কের উপ-পরিচালক আতিকুল ইসলাম।

দায়িত্ব গ্রহণের পর পিপিআর ও ই-জিপি গাইডলাইন ভেঙে ১৪ আইটি প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করেন পিডি আতিকুল ইসলাম। দরপত্রের নিয়ন্ত্রণ নিতে হাইটেক পার্ক ও আইসিটি বিভাগকে ম্যানেজ করে কমিটির সভাপতি হন নিজেই। এ নিয়ে গত বছরের ৫ মে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ।

অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আতিকুলের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় আতিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

শুধু প্রকল্পের অনিয়ম নয়; ওই কর্মকর্তার বিরুদ্ধে শিষ্টাচার বর্হিভূত আচরণের প্রমাণও মিলেছে। এরইপ্রেক্ষিতে আতিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশও করেছে তদন্ত কমিটি।
বরখাস্ত হওয়ার আগে সবশেষ সিলেট হাইটেক পার্কে সংযুক্ত ছিলেন আতিকুল ইসলাম। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
১৯৪ বার পড়া হয়েছে