ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

হাসিনা বিরোধী রায় দেখায়—আইনের সামনে সবাই সমান: প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে শাস্তির রায় ঘোষণা করেছে, তা আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রীয় ক্ষমতা যতোই শক্তিশালী হোক, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৭ নভেম্বর) রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের আদালতের এ রায় শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন জায়গায়ও গুরুত্বের সঙ্গে প্রতিফলিত হয়েছে। তার মতে, এই সিদ্ধান্ত ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের জন্য অন্তত আংশিক হলেও ন্যায়বিচারের স্বস্তি এনে দিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বহু বছরের দমন-পীড়নে দুর্বল হয়ে পড়া গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের সন্ধিক্ষণে দেশ রয়েছে। যে ঘটনাগুলোর বিচার হয়েছে— তরুণ ও শিশু বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ— তা দেশের আইন, নাগরিক অধিকার এবং রাষ্ট্র–নাগরিক সম্পর্কের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছিল। এসব ঘটনা বাংলাদেশের মূল মূল্যবোধ— মর্যাদা, সাহস ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার—কে গভীরভাবে আঘাত করেছে।

প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু শুধু পরিসংখ্যান নয়; তারা ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিক। সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশিত সাক্ষ্যে উঠে এসেছে, কীভাবে নিরস্ত্র মানুষের ওপর এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। ইউনূস বলেন, এই রায় নিহত ও ক্ষতিগ্রস্তদের বেদনার স্বীকৃতি দেয় এবং অপরাধীদের জবাবদিহির বিষয়ে বিচারব্যবস্থার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ আন্তর্জাতিক জবাবদিহিতার ক্ষেত্রেও পুনরায় নিজেদের জায়গা করে নিচ্ছে। পরিবর্তনের দাবি নিয়ে রাস্তায় নামা শিক্ষার্থী ও নাগরিকরা বিষয়টি গভীরভাবে অনুধাবন করেছিলেন, আর অনেকেই জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে তা প্রমাণ করেছেন।

আগামী দিনের লক্ষ্য শুধু আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়— রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের মধ্যকার আস্থা পুনর্গঠন করাও জরুরি বলে জানানো হয় বিবৃতিতে। কেন মানুষ প্রকৃত প্রতিনিধিত্বের জন্য ঝুঁকি নেয়, তা বোঝা এবং সেই আস্থা অর্জনের মতো ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। প্রধান উপদেষ্টার মতে, আজকের রায় সেই দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, সাহস ও বিনয়ের সমন্বয়ে বাংলাদেশ সামনে থাকা চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারবে। আইনের শাসন, মানবাধিকার এবং প্রত্যেক নাগরিকের সম্ভাবনার প্রতি সম্মান দেখিয়ে ন্যায়বিচারকে দেশে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
১০৯ বার পড়া হয়েছে