ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত।

কাবুলে উদ্বাস্তু মন্ত্রকের কার্যালয়ে বড় মাপের বিস্ফোরণ। নিহত তালিবান মন্ত্রী হাক্কানি ও তাঁর দেহরক্ষী।

শুধু উদ্বাস্তু মন্ত্রীই নন, খলিল উর-রহমান হাক্কানি ছিলেন কুখ্য়াত তালিবান নেতা জালালউদ্দিন হাক্কানির ভাই। এই জালালুদ্দিন হাক্কানিই ভয়ঙ্কর হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা। তালিবানদের দুই দশকের বিদ্রোহের সময় সবথেকে হিংসাত্মক হামলাগুলি ঘটাত এই গোষ্ঠীই। হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান, তথা আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির কাকা ছিলেন খলিল উর-রহমান হাক্কানি।

২০২১ সালে তালিবান গোষ্ঠী আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সেই দেশে একের পর এক জঙ্গি হামলা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা, ‘ইসলামিক স্টেট খোরাসান’। আফগানিস্তানে অসামরিক নাগরিক থেকে শুরু করে বিদেশি এবং তালিবান কর্তাদের উপর নিয়মিত হামলা চালায় তারা। বুধবারের ঘটনার দায় এখনও কোনও গোষ্ঠী নেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে