ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আগস্টের ৫ তারিখের আগেই প্রকাশ পাবে জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আজকের মধ্যেই ঘোষণার নির্দিষ্ট দিন ও সময় চূড়ান্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই সনদজুলাই ঘোষণাপত্র দুটি ভিন্ন বিষয়। তার ভাষ্যে, জুলাই সনদ হচ্ছে একটি যৌথ রাজনৈতিক দলীয় সিদ্ধান্ত, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা ও সমঝোতার মাধ্যমে এক পর্যায়ে পৌঁছেছে। এটি এমন একটি নথি, যা জনগণের সামনে উপস্থাপন করা হবে এবং বিভিন্ন দল কোন বিষয়ে একমত বা দ্বিমত—তা এতে পরিষ্কারভাবে উঠে আসবে। সনদটির প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।

অন্যদিকে, জুলাই ঘোষণাপত্র সম্পর্কে তিনি জানান, এটি হচ্ছে গণআন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ দিকনির্দেশনার একটি নথিভুক্ত দলিল। ৫ আগস্টে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটার প্রতিফলন থাকবে এই ঘোষণাপত্রে। যদিও সব রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে কি না—এটা এখনও নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে গত এক বছরে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি।”

ঘোষণাপত্র এবং সনদ—এই দুটি নথির মাধ্যমে জনগণ ও রাজনৈতিক মহল চলমান আন্দোলনের গভীরতা এবং ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
৩৯৬ বার পড়া হয়েছে