ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আগামীকাল, হতে পারে সরাসরি সম্প্রচার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে যাচ্ছে আগামীকাল। ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে এই কার্যক্রম সরাসরি সম্প্রচার (লাইভ ব্রডকাস্ট) করা হতে পারে বলে জানিয়েছেন মামলার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শনিবার (২ আগস্ট) তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই ও আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

প্রাথমিক সূচি অনুযায়ী, ৩ আগস্ট শুরু হওয়ার কথা ছিল সূচনা বক্তব্য এবং ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ। তবে তার একদিন আগেই, অর্থাৎ ৩ আগস্টের পরিবর্তে আগামীকাল (৩ আগস্টের আগের দিন) সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু করা হচ্ছে।

মামলার তিনজন অভিযুক্তের মধ্যে শেখ হাসিনা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক রয়েছেন। অন্যদিকে, মামলার তৃতীয় আসামি ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আটক আছেন। জানা গেছে, মামুন ইতোমধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রের স্বপক্ষে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন এবং রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটির বিচার ও সাক্ষ্যগ্রহণে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে এবং জনস্বার্থে সম্প্রচারের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
৪২১ বার পড়া হয়েছে