ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মানবাধিকার পর্যবেক্ষণে বাংলাদেশ: চাপে অন্তর্বর্তী প্রশাসন Logo সিলেটের টুকেরবাজারে কিশোরদের বিরোধ ঘিরে কয়েক গ্রামের সংঘর্ষ, আহত একাধিক Logo ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর Logo নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ Logo ভোটের সিল তৈরির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার, জামায়াত নেতার নাম উঠে এলো আদালতে Logo পরিকল্পিত রাজনীতির কথা বললেন ডা. জুবাইদা রহমান Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রকাশ Logo আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: বাসিত আলী Logo আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের শেষ চারে বার্সেলোনা Logo মার্কিন বিচার বিভাগ ওয়েবসাইট থেকে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রত্যাহার

একযোগে ৯৬ সহকারী ও সিনিয়র জজের বদলি আদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার মোট ৯৬ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে তাদের নামের পাশে নির্ধারিত নতুন পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, বদলিকৃত বিচারকদের আগামী ২৮ আগস্টের মধ্যে বা ছুটিতে/প্রশিক্ষণে থাকলে সে সময় শেষ হওয়ার পর বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। দায়িত্ব হস্তান্তর সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

এর আগে, আরও একটি আদেশে দেশের বিভিন্ন স্থানে কর্মরত অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন বিচারককে বদলি করা হয়। এ তালিকায় ১৩ জন অতিরিক্ত আইজি এবং ১৭ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
১১৯ বার পড়া হয়েছে