ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

শেরেবাংলা নগরে সিটিটিসির অভিযানে নব্য জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর এহসার শাখার এক সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতার ব্যক্তির নাম আহসান জহীর খান (৫০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের তথ্যমতে, রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শেরেবাংলা নগর থানার আওতাধীন জিয়া উদ্যান লেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, আহসান জহীর খান নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি ও তার কয়েকজন পলাতক সহযোগী সংগঠনের চরমপন্থী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে ওই এলাকায় একত্রিত হয়েছিলেন।
তদন্তে আরও জানা গেছে, গ্রেফতার ব্যক্তি ও তার সহযোগীরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্মনাম ব্যবহার করে গ্রুপ তৈরি করে যোগাযোগ বজায় রাখতেন। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়া ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন।
সিটিটিসি জানায়, আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়া শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
১৩১ বার পড়া হয়েছে