ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা

খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মান এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা আগমনের অনুমতি চাওয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জার্মানিতে প্রস্তুত করা একটি এয়ার অ্যাম্বুলেন্সকে ঢাকায় আনার অনুমতি চাওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) উড়োজাহাজটি ঢাকায় পৌঁছানোর পরিকল্পনার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অনুমতির আবেদন করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানায়, আবেদনটি প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব অনুমোদন এবং প্রস্তুতি সম্পন্ন হলে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে।

এর আগে কাতার সরকারের উদ্যোগে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে সেটি আর ঢাকা আসতে পারেনি। ফলে দেশটির উদ্যোগে বিকল্প হিসেবে জার্মানি থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যা ছাড়াও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
১০৩ বার পড়া হয়েছে