ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন।

শৈশব ও কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে অল্প বয়সেই তাকে কারাবরণ করতে হয়। নানা আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই বছরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করে। পরে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে আততায়ীর হাতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বিভিন্ন সময় তার জন্মদিন ভিন্ন ভিন্নভাবে পালিত হয়েছে। কোনো কোনো সময়ে তা বড় পরিসরে উদযাপিত হয়েছে, আবার কখনও ছিল সীমিত আয়োজন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে দিনটি বেশ জাঁকজমকের সঙ্গে পালন করা হতো।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়। এর ফলে গত দুই বছর বঙ্গবন্ধুর জন্মদিন বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
৩৮ বার পড়া হয়েছে