ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী Logo নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের Logo হরমুজ প্রণালি খুলছে, যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম

 জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়; দলটি জনগণের শক্তিকেই তার প্রধান ভরসা হিসেবে বিবেচনা করে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, একদলীয় বাকশাল শাসন একসময় দেশের মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি সেই ধরনের রাজনৈতিক চিন্তাধারাকে কখনোই সমর্থন করে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

ড. মঈন খান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বিএনপি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ মানুষের ওপর নির্মম হামলা চালায়, তখন জিয়াউর রহমান প্রতিবাদের পতাকা তুলে ধরেছিলেন। বিএনপি সেই আদর্শ ও চেতনাকেই ধারণ করে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি উদার রাজনৈতিক দল, যেখানে সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে। দলের রাজনীতির ভিত্তি প্রতিহিংসা নয়, বরং জনগণের ঐক্য ও শক্তি।

ড. মঈন খান বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে অবিচল রয়েছে। জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় দেশে যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, তা রক্ষা করা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করাই বিএনপির অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৩ বার পড়া হয়েছে