ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

দেশনেত্রীর স্নেহ আমার জীবনের সর্বোচ্চ অর্জন: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি মনে করেন, দেশনেত্রীর পরম মমতা ও আর্শীবাদ তাকে রাজনৈতিক জীবন চলার পথে সবসময় সঠিক পথ দেখিয়েছে। ভুলের সুযোগ পেলেও খালেদা জিয়া ক্ষমা করে তাকে শুদ্ধ করার সুযোগ দিয়েছেন।

ফখরুল আরও জানিয়েছেন, তিনি সর্বদা চেষ্টা করেছেন দেশনেত্রীর চিন্তাভাবনাকে বাস্তবায়ন করতে এবং বিএনপিকে তার নির্দেশনা অনুযায়ী এগিয়ে নিতে। জীবনের শেষ মুহূর্তে খালেদা জিয়ার পাশে থাকার সৌভাগ্য হয়েছে, যদিও সেই সময়গুলো তাকে ভীষণ কষ্ট দিয়েছিল।

তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে অন্য কোনো নেতার তুলনা করা যায় না। জানাজার সময় লক্ষ কোটি মানুষের উপস্থিতি এবং নিঃসন্দেহ নীরবতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। দীর্ঘ সংগ্রামের পর দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছে। ফখরুল উল্লেখ করেছেন, বিএনপির অনেক সহকর্মী এই সংগ্রামে প্রাণ দিয়েছেন, অসংখ্য মামলা মোকাবিলা করেছেন, এবং নেতা নির্বাসিত ছিলেন।

ফখরুল বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের কল্যাণে কাজ করার এবং গণতন্ত্র রক্ষার দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার ত্যাগের মর্যাদা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে দল সব সময় চেষ্টা চালিয়ে যাবে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন। বলেন, তারেক রহমান সাধারণ মানুষের সঙ্গে থেকে ডিজিটাল মাধ্যমে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। ফখরুলের বিশ্বাস, প্রধানমন্ত্রী দেশের কল্যাণে বড় অবদান রাখতে সক্ষম হবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতি রোধের উদ্যোগ নিয়েও তিনি জানিয়েছেন, ওয়াসার এমডি ও কয়েকজন ইঞ্জিনিয়ারকে দুর্নীতির দায়ে সাসপেন্ড করা হয়েছে। মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার জন্য সরকার শক্ত হাতে ব্যবস্থা নিতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
৩১ বার পড়া হয়েছে