ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

জন্মের এক মাস পর কন্যা সিপারার প্রথম ছবি শেয়ার করলেন আরবাজ খান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা আরবাজ খান ৫৮ বছর বয়সে আবারও বাবা হয়েছেন। গত ৪ অক্টোবর আরবাজ ও তার স্ত্রী সুরা খানের ঘরে জন্ম নেয় তাদের কন্যা সিপারা। নতুন শিশুর আগমনে আনন্দে ভরপুর পুরো খান পরিবার। এক মাস পর নবজাতক কন্যাকে প্রথমবারের মতো জনসম্মুখে তুলে ধরলেন অভিনেতা।

বুধবার (১৯ নভেম্বর) আরবাজ তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেয়ের দুটি ছবি শেয়ার করেন। যদিও শিশুটির মুখ এখনো প্রকাশ করা হয়নি। ছবিগুলোতে দেখা যায়—কোলে জড়িয়ে রাখা সিপারার ছোট্ট পা এবং আরেক ছবিতে বাবার আঙুল ধরে আছে তার কোমল হাত। আরবাজ ক্যাপশনে লেখেন, এই ছোট্ট হাত–পা এখন তাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ।

এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার একটি ছেলে রয়েছে—আরহান খান।
২০২৩ সালের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন আরবাজ ও সুরা। সেই সময় তাদের বিয়ে বেশ আলোচনায় এসেছিল, আর এখন কন্যা সিপারাকে নিয়ে তারা আবারও আলোচনার কেন্দ্রে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৬১ বার পড়া হয়েছে