ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অতিরিক্ত সময়ের আঘাতে য়্যুভেন্টাস বিদায়, শেষ ষোলোয় গ্যালাতাসারে Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগ Logo সুপার এইটে উইন্ডিজকে উড়িয়ে সেমির দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা Logo মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে চিরুনি অভিযান, আটক একাধিক সন্দেহভাজন Logo সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদে অচলাবস্থা, রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের Logo সিকিমে ৪.৮ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত Logo দেবিদ্বার থানার দুর্নীতি ও দালালচক্র নিয়ে এমপি হাসনাতের কড়া সমালোচনা Logo গণভোটে ৬৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন: ডা. শফিকুর রহমান Logo টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষে সিকান্দার রাজা Logo সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা।

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন ধাপে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে সাক্ষাৎকালে একথা বলেন তিনি।

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন, যা আগামী জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের উদ্দেশ্যেই করা হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন, স্থানীয় পর্যায়ে শক্তিশালী একটি সরকার কাঠামো দাঁড় করানো যায়।

ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন। প্রতিশ্রুতি দেন তাদের ব্যাংক অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা (বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি) চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
১১৮ বার পড়া হয়েছে