ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির Logo  অশ্লীল গানের অভিযোগে আইনি নোটিস পেলেন নোরা, সঞ্জয় ও বাদশা Logo  স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী

ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা–১১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করেছেন একই আসনের জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট ও এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ ইসলাম নিজে হাইকোর্টে উপস্থিত হয়ে রিটটি দায়ের করেন। আবেদনে ঢাকা–১১ আসনে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

নাহিদের পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে যে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন। তবে প্রার্থিতা দাখিলের সময় জমা দেওয়া হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেননি।

রিটে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি গোপন করার পাশাপাশি তথ্য আড়াল করার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে আগামী মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নাহিদের আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে