ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, ইসিতে আপিল করবেন 

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসি এ সিদ্ধান্ত জানায়।

পরে গণমাধ্যমে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তিনি ইতোমধ্যে আপিল প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান।

ইসি যে কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করেছে, সে বিষয়ে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুযায়ী মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর জমা দিতে হয়। প্রয়োজনের তুলনায় বেশি স্বাক্ষর জমা দেওয়া হলেও সেখান থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। যাচাইয়ে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও ২ জন ভিন্ন এলাকার ভোটার হিসেবে চিহ্নিত হন।

তিনি আরও বলেন, ওই দুই জনের মধ্যে একজন জানতেন না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অপরজনের কাছে থাকা এসআইডির হার্ড কপিতে ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার বলেই জানতেন, তবে নির্বাচন কমিশনের তথ্যমতে তিনি এ আসনের ভোটার নন।

এর আগে গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়ে ‘আমরা পেরেছি’ মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সেখানে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবার বাসিন্দাদের উদ্দেশে তিনি লেখেন, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে এলাকার মানুষের ও দেশের সেবায় সংসদে যাওয়ার স্বপ্ন তার ছিল। তবে বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার আগে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
৬৪ বার পড়া হয়েছে