ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দাড়ি ও টুপি দেখে নেতিবাচক মন্তব্য করাকে অতীতের দমনমূলক রাজনীতির অংশ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

মাদারীপুর-১ আসনের এই এমপি জানান, গত ৩০ তারিখে তার নির্বাচনী এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে আখ্যা দেওয়া হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হানজালা বলেন, এ ধরনের শব্দচয়ন একটি ফ্যাসিস্ট মানসিকতার বহিঃপ্রকাশ, যা দীর্ঘদিন ধরে দাড়ি-টুপি পরিহিত মানুষদের হেয় করার জন্য ব্যবহার করা হয়েছে। তিনি বিষয়টিকে শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিকভাবে সম্মান ও অধিকারবোধের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংসদে উপস্থিত সরকারি ও বিরোধী দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি চান, যেন সবাই নিজ নিজ সম্মান বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন এবং ভবিষ্যতে কারও মর্যাদা ক্ষুণ্ন না হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৯ বার পড়া হয়েছে