ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অতিরিক্ত সময়ের আঘাতে য়্যুভেন্টাস বিদায়, শেষ ষোলোয় গ্যালাতাসারে Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগ Logo সুপার এইটে উইন্ডিজকে উড়িয়ে সেমির দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা Logo মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে চিরুনি অভিযান, আটক একাধিক সন্দেহভাজন Logo সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদে অচলাবস্থা, রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের Logo সিকিমে ৪.৮ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত Logo দেবিদ্বার থানার দুর্নীতি ও দালালচক্র নিয়ে এমপি হাসনাতের কড়া সমালোচনা Logo গণভোটে ৬৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন: ডা. শফিকুর রহমান Logo টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষে সিকান্দার রাজা Logo সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণযোগ্য, শুনানি ২১ অক্টোবর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির একটি বেঞ্চ শুনানির এই দিন নির্ধারণ করেন।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, দেশের বিচারব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলুপ্তির ফলে। এই কারণেই তারা আপিল বিভাগে পুনর্বিবেচনার আবেদন করেছেন।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ২১ অক্টোবরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত।

এর আগে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্ট কার্যকর ও স্থায়ী সমাধান চায়, যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি না হয়। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতি গণতন্ত্রের স্থায়ী ভিত্তি গড়ে তুলতে পারে—এমন কোনো সমাধানেই আদালতের আগ্রহ।

এই রিভিউ আবেদনের পেছনে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামি, ও নাগরিক সংগঠন সুজন-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক, যারা ২০১১ সালের ১০ মে দেয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল রায়ের পুনর্বিবেচনা চেয়েছেন।

উল্লেখ্য, তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা এই সংশোধনী বাতিল করেন। শুনানিতে আইনজীবীরা জানান, ওই ৭ বিচারপতির মধ্যে চারজন রায়ের পক্ষে ছিলেন এবং পরে তারা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। অন্য তিনজন রায়ের বিরোধিতা করায় তাদের সেই সুযোগ হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
২৯০ বার পড়া হয়েছে