ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক

তাক লাগালেন কৌশানী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বক্স অফিস কাঁপাচ্ছে কৌশানী মুখার্জী অভিনীত ‘বহুরূপী’ সিনেমা। ছবির গানগুলোও রীতিমতো সুপারহিট। বিশেষ করে ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি বেশ ভাইরাল। আর সেই গানেই কলকাতার আহিরীটোলার ভাসানের পূজামণ্ডপে জমিয়ে নাচলেন ‘দস্যি’ কৌশানী। ‘বহুরুপী’র দুর্দান্ত সাফল্যের জন্য একটি ভিডিও বার্তায় দর্শক-অনুরাগীদের ধন্যবাদ এবং বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মণ্ডপের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। সেখানে পৌঁছে একেবারে তাক লাগিয়ে দেন অভিনেত্রী। পরনে লাল পাড় গরদের শাড়ি। খোঁপায় জড়ানো জুঁই ফুলের মালা। সোনার গয়নায় সেজে যেন মোহময়ী রূপে হাজির হন তিনি। এ সময় কোমরে আঁচল গুঁজে সেখানকার স্থানীয়দের সঙ্গে ‘ডাকাতিয়া বাঁশি’ গানের তাল মিলিয়ে নাচতে লাগলেন। তার এমন দুরন্ত পারফরম্যান্স কাছ থেকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। উল্লখ্যে, এবারের পূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় তিনটি বাংলা সিনেমা। যার মধ্যে এগিয়ে আছে ‘বহুরূপী’। জানা যায়, প্রতি ঘণ্টায় দুই হাজারের বেশি টিকিট বিক্রি হচ্ছে এই সিনেমার। প্রযোজনা সংস্থার দাবি, সিনেমাটি বাকি দুই সিনেমার থেকে বেশি দর্শকপ্রিয়তা পাচ্ছে। শুধু তাই নয়, প্রযোজক তথা ছবির মুখ্য অভিনেতা শিবপ্রসাদ মুখার্জী জানান, রাতের শোগুলোও রীতিমতো হাউজফুল যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে