ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ

তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ বৃহস্পতিবার অনলাইনে আসছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ আগামী বৃহস্পতিবার অনলাইনে উন্মুক্ত করা হবে। বুধবার (১৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনযাত্রা, রাজনৈতিক পথচলা এবং বিভিন্ন সময়ে তাঁর ভূমিকা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি, মানবাধিকার কর্মী, শিল্পীসহ নানা পেশার ব্যক্তিরা এতে অংশ নিয়ে তাঁর অতীত, বর্তমান ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের তত্ত্বাবধানে তৈরি এই প্রযোজনাটি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত হলেও এতে তাঁর সংগ্রাম, ত্যাগ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও দেশের প্রতি তাঁর ভাবনার বিস্তৃত আলোচনা তুলে ধরা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের কয়েকজন পরিচিত সাংবাদিকও তথ্যচিত্রটির নির্মাণ কাজে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে