ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ জরুরি: জামায়াত আমির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা আদায়কে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে নতুন করে আন্দোলন গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, যাত্রাবাড়ীর ঘটনায় চাঁদাবাজদের নির্মমতায় একজন নিরীহ চালক প্রাণ হারিয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সমাজে চাঁদাবাজির এমন বিস্তার ঘটেছে যে, চাঁদা না দেওয়াকেই অপরাধ হিসেবে দেখা হচ্ছে। নেতৃত্বের পর্যায় থেকে যখন এই অপকর্মকে প্রশ্রয় দেওয়া হয়, তখন এর দায় সংশ্লিষ্ট সবার ওপরই বর্তায়।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, এভাবে কি বারবার সাধারণ মানুষের জীবন ঝরে পড়বে? তিনি জোর দিয়ে বলেন, এই অবস্থা মেনে নেওয়া যায় না। জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, যারা দেশ ও মানুষের কল্যাণ চান, তাদের সবাইকে একসঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। জীবন ও সম্পদ রক্ষায় সম্মিলিত লড়াই অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
৬৪ বার পড়া হয়েছে