ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন।

বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয় গেল ডিসেম্বরেই, সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া। তার মধ্যেই এবার দেশটির বুসানের একটি বিমানবন্দরে এয়ার বুসানের বিমানে আগুন লেগেছে।

বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। এর ফলে বাধ্য হয়ে সরিয়ে নিতে হয়েছে যাত্রী ও ক্রুদের।

স্থানীয় দমকল কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানটি গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে বিমানটির লেজের কাছে আগুন লেগে যায়। 
 
বুসান দমকল বিভাগ জানিয়েছে, ১৬৯ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
 
স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে এবং সেটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। 
 
তবে কীভাবে ওই বিমানে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে