ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয়

দিনদুপুরে কিডন্যাপের চেষ্টা, গাড়ি থেকে লাফ দিয়ে বাঁচলেন অভিনেত্রী নিঝুম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দিনদুপুরে কিডন্যাপের চেষ্টা, গাড়ি থেকে লাফ দিয়ে বাঁচলেন অভিনেত্রী নিঝুম।

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) উবারে করে রাজধানীর বনশ্রী থেকে ধানমণ্ডিতে যাওয়ার পথে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এমনকি নিজের জীবন বাঁচাতে গাড়ি দিয়ে লাফ দিতে হয়েছে অভিনেত্রীকে।

নিঝুম নিজের ফেসবুক আইডিতে সবাইকে সতর্ক করে ঘটনার বর্ণনা দিয়ে উবারচালকের ছবি পোস্ট করেছেন তিনি।

এরপর ওইদিন রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয়টি তুলে ধরেন তিনি।

নিঝুম বলেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও সে গুলশান রোডে ঢুকেছে।’
 
এরপর অভিনেত্রী বলেন, ‘তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল চুপ থাক কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’
 
তার ভাষায়, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত।’

এদিকে ঘটনার পরই অভিনেত্রীর স্বামী ঢাকায় ফিরেছেন। বিকেলে হাতিরঝিল থানায় তারা একটি জিডি দায়ের করেছেন।
 
উল্লেখ্য, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোতে। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’, এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
১৬৪ বার পড়া হয়েছে