ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

কর ফাঁকির মামলায় দেড় কোটি রুপি জরিমানায় থালাপতি বিজয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও রাজনীতিক থালাপতি বিজয়ের জন্য সময়টা এখনো অনুকূলে আসেনি। সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি ও সক্রিয় রাজনীতিতে নামার প্রস্তুতির মধ্যেই এবার বড় ধরনের আর্থিক আইনি ধাক্কা খেলেন তিনি। কর ফাঁকির অভিযোগে আয়কর বিভাগের আরোপ করা ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি এই সংক্রান্ত মামলায় বিজয়ের করা রিট আবেদন খারিজ করে দেন। আদালত তার পর্যবেক্ষণে জানান, ২০১৫–১৬ অর্থ বছরে আয়ের একটি অংশ গোপনের অভিযোগে আয়কর বিভাগ যে জরিমানা করেছিল, তা পুরোপুরি আইনসম্মত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আয়কর কর্মকর্তারা বিজয়ের বাসভবনে তল্লাশি চালান। তদন্তে দেখা যায়, তিনি ওই অর্থ বছরে আয়কর রিটার্নে ৩৫ কোটি ৪২ লাখ রুপি আয় দেখালেও, সিনেমা ‘পুলি’ থেকে পাওয়া প্রায় ১৫ কোটি রুপির আয় সেখানে অন্তর্ভুক্ত করেননি। আয়কর বিভাগ এই অর্থকে গোপন আয় হিসেবে চিহ্নিত করে তার ওপর জরিমানা আরোপ করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয় ২০২২ সালে হাইকোর্টে আবেদন করেন। তার আইনজীবীদের যুক্তি ছিল, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নোটিশ দেওয়া হয়েছে। তবে আদালত সেই দাবি নাকচ করে জানায়, আয়কর আইনের ২৬৩ ধারার আওতায় সঠিক সময়েই নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়া ছিল বৈধ। ফলে জরিমানার অর্থ আদায়ে আর কোনো আইনগত বাধা নেই।

তবে এখনো বিজয়ের জন্য শেষ একটি পথ খোলা রয়েছে। চাইলে তিনি ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৬৬ বার পড়া হয়েছে