ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ আজ কোথাও দেখা যায়নি। ফলে রমজান মাস আগামীকাল শুক্রবার ৩০ দিন পূর্ণ করবে এবং পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, স্পারসো এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ দেশের আকাশে চাঁদ দেখা যায়নি। এই কারণে শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং সেই দিন ঈদ উদযাপন করা হবে।

ঈদ উপলক্ষে রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলে উৎসবের প্রস্তুতি দেখা যাচ্ছে। নাড়ির টানে বাড়ি ফিরতে মানুষের ভিড় বেড়েছে, পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সাধারণ নাগরিকরা।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসহ সব প্রধান ঈদগাহ ও মসজিদে জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পুরো দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
২৩ বার পড়া হয়েছে