ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অন্তর্বর্তী সরকারের সময়ে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়।
সোমবার (৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ওই প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আবুল হাসানের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ রয়েছে। এক বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগকারী দাবি করেছেন, একটি মামলার স্থগিতাদেশ তুলে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ গ্রহণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৩০ বার পড়া হয়েছে