দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুদ আছে, এমন তথ্য জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।
মজুদকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন। বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই মজুদ আগামী ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত দেশের চাহিদা মেটাতে সক্ষম।
কর্মকর্তারা আরও জানান, এই সময়ের মধ্যে কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছাবে, তাই আপাতত জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই।
অপরদিকে, মজুতদারী রোধ এবং সুষ্ঠু জ্বালানি তেল ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৩ মার্চ থেকে ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করেছে মন্ত্রণালয়। এই অভিযানে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার ডিজেল, ২৮ হাজার ৯৩৮ লিটার অকটেন এবং ৬০ হাজার ২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। অভিযানের প্রেক্ষিতে দায়ের করা ১,২৪৪টি মামলায় মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।























