ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

লেবাননে শান্তিরক্ষী হতাহতের ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চায় ফ্রান্স

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হামলায় শান্তিরক্ষী নিহত ও আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ২৯ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হন এবং আরও তিনজন আহত হন। পরদিন ৩০ মার্চ পৃথক একটি বিস্ফোরণে আরও দুইজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী প্রাণ হারান, পাশাপাশি দুইজন গুরুতর আহত হন।

এছাড়া দক্ষিণ লেবাননের বানি হাইয়ান গ্রামের কাছাকাছি এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণে ইউনিফিলের একটি যানবাহন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে জানা গেছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, নাপুরা এলাকায় দায়িত্ব পালনরত ফরাসি শান্তিরক্ষীদেরও ইসরায়েলি সেনারা ভয়ভীতি প্রদর্শন করেছে, যা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। এই ঘটনার প্রতিবাদে প্যারিসে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স তাদের অবস্থান স্পষ্ট করেছে।

ফ্রান্স সকল পক্ষকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব মেনে চলার আহ্বান জানিয়েছে এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। একই সঙ্গে ইউনিফিল বাহিনীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইন্দোনেশিয়ার প্রতি সংহতিও প্রকাশ করেছে ফ্রান্স।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
২৭ বার পড়া হয়েছে