ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মসূচি নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মসূচি নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে স্পষ্ট করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি। তারা কারাগারে বন্দি আছেন। তারা যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী আরও বলেন, এখন মিডিয়ার যুগ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। প্রোগ্রাম, ভিডিওবার্তা যে কেউ দিতে পারে। সেগুলো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসজুড়ে অবরোধ, হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৫১ বার পড়া হয়েছে