ব্রেকিং নিউজ :
পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন
স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান থাকছে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি অনুমোদন পায়। তবে এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিপক্ষে ভোট দেন।
বিল পাসের পর বিরোধী দলীয় সদস্য শফিকুর রহমান প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। যদিও অধিবেশনের বিরতির পর তারা পুনরায় সংসদে যোগ দেন।
উল্লেখ করা যায়, বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৭২টি ইতোমধ্যে সংসদে বিল আকারে পাস হয়েছে।
ট্যাগস :
bangla khobor bangladesh Bangladesh Election Commission Breaking News Bangladesh desh24 Desh24Live Election 2026 parliament






















