ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

প্রয়াত গায়ক জুবিন গর্গের স্ত্রী গারিমা সাইকিয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর একের পর এক নতুন তথ্য প্রকাশ পাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় স্বামীকে হারানোর শোক সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্ত্রী গারিমা সাইকিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মানসিক আঘাত ও অতিরিক্ত চাপের কারণে গারিমা সম্প্রতি গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি স্বামীর শেষ চলচ্চিত্র ‘রই রই বিনালে’–এর মুক্তি প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। হঠাৎ মৃত্যু ও তদন্তের চাপ মিলিয়ে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, গারিমা মানসিকভাবে চরম ভেঙে পড়েছেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। পানিশূন্যতা ও অনিদ্রার কারণে তার অবস্থা জটিল হয়েছিল।

ডা. ব্রজেন লখরের তত্ত্বাবধানে তার রক্ত পরীক্ষা, ইসিজি ও আলট্রাসাউন্ডসহ প্রয়োজনীয় চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত গারিমা স্থিতিশীল আছেন, তবে কবে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি।

জুবিন গর্গের অগণিত ভক্ত তার স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তার মৃত্যুর পর থেকেই আসাম সরকার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং তদন্তে উঠে এসেছে বেশ কিছু নতুন তথ্য।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
১৩১ বার পড়া হয়েছে