ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বেসরকারিভাবে তার জয় নিশ্চিত করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ১৫০টি কেন্দ্রের সবকটিতেই ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন। রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট। ফলে প্রায় ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জয় লাভ করেন তিনি।
এদিকে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আলামিন তালুকদার ফুলকপি প্রতীকে নির্বাচন করে পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রেজাউল করিম বাদশাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
০ বার পড়া হয়েছে