ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

বাংলাদেশের নির্বাচনে নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষের অবস্থান নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র কোনো দলের নয়, বরং বাংলাদেশের জনগণের পক্ষে রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল অংশ নেয়। এ দলে আরও ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট ও শেন স্যান্ডার্স।

ব্রিফিংয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র গভীর আগ্রহের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ভোট সংক্রান্ত নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে এবং উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন ব্যবস্থাপনার সার্বিক দিক সম্পর্কে জানতে চেয়েছেন। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়ে তার আগ্রহ বেশি ছিল, যা কমিশনের পক্ষ থেকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এ পদ্ধতিকে তিনি জটিল ও পরিশ্রমসাধ্য বলে মন্তব্য করেন।

এ সময় ভোটের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র এবং ভোটারদের যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন করেন মার্কিন রাষ্ট্রদূত।

ইসি সচিব আরও জানান, ঢাকার মার্কিন দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজস্ব ব্যবস্থাপনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। পরবর্তীতে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিবেদন দেওয়া হবে। তবে তারা তালিকাভুক্ত আনুষ্ঠানিক পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৫৬ বার পড়া হয়েছে