ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার প্রয়াত  Logo ঈদ ও জন্মদিন একসঙ্গে, ছোট ছেলেকে শুভেচ্ছা জানালেন শাকিব খান Logo  যুক্তরাষ্ট্র শিথিল করল ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা Logo জামায়াত আমির প্রশ্ন করলেন—সংসদ নির্বাচন হালাল হলে গণভোট কেন হারাম হবে Logo ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাত, লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্বশান্তির প্রার্থনা Logo ঈদুল ফিতর ঘিরে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর Logo  যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র নাইনি Logo শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ২১ বছরেই ৩০০ কোটির মালিক জান্নাত, আয়ের রহস্য কী?

রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল: স্থবির যান চলাচল, বিপাকে পর্যটকরা 

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ কোটায় বৈষম্যের অভিযোগ তুলে কয়েকটি সংগঠন ৩৬ ঘণ্টার হরতাল শুরু করেছে। হরতালের কারণে জেলার বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া পর্যটকরা আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগের দিন কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের উদ্যোগে হরতালের ঘোষণা দেওয়া হয়।

সকালে হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান এবং টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। হরতালের প্রভাবে দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শহরের সিএনজি অটোরিকশা এবং বিভিন্ন উপজেলার সাথে নৌযান যোগাযোগও স্থগিত। এতে পর্যটকরা চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে।

উল্লেখ্য, আগামী শুক্রবার জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ এনে আন্দোলনকারীরা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৫২ বার পড়া হয়েছে