ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

শোবিজ দুনিয়ার ‘স্পেশাল ডিনার’ ফাঁস করলেন পাকিস্তানি অভিনেত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শোবিজ দুনিয়ার ‘স্পেশাল ডিনার’ ফাঁস করলেন পাকিস্তানি অভিনেত্রী।

বিনোদন জগতে কাজ করা মোটেও সহজ বিষয় নয়। বরং জাকজমক দুনিয়ার আড়ালে রয়েছে কঠিন চলার পথ। সে ‘অপ্রিয় সত্য’ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাদিয়া হুসেন খান।

পাকিস্তানের সংবামাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নাদিয়া শোবিজ দুনিয়ায় কালো অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নাদিয়া বলেন, প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে পুরুষরা নারী অভিনেত্রী ও মডেলদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ পেতে সাহায্য করে। বিনিময়ে তারা দাবি করেন অনৈতিক কাজের। একটি ‘স্পেশাল ডিনারে’ অংশ নেয়ার জন্য চাপ দেন।
 
নাদিয়া আরও বলেন, আমি দেখেছি, কাজ পাওয়ার আশায় অনেকে সেচ্ছায় অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলেন। ওই সব ‘স্পেশাল ডিনারে’ অংশ নেন। আবার অনেকে এসব এড়িয়ে চলেছেন। এজন্য ভালো কাজ হাতছাড়াও করেছেন।
 
একটু হতাশ হয়েই নাদিয়া বলেন, শোবিজে নতুন আসা তারকারা এ সমস্যায় বেশি পড়েন। তবে প্রতিষ্ঠিত পরিবার ও ক্যারিয়ার থাকার পরও এ সমস্যায় অনেকে পড়েছেন। আমিও একাধিকবার এ সমস্যার পড়েছি।
 
নাদিয়া বলেন, বিবাহিত তারকাদের ‘স্পেশাল ডিনারে’ অংশ নিতে বেশি দেখেছি। কারণ তারা সন্দেহের বাইরে থাকেন। তাদের অনৈতিক কাজ খুব বেশি ধরাও পড়ে না।
 
৪৬ বছর বয়সী টিভি অভিনেত্রী নাদিয়া ব্যক্তিজীবনে পাকিস্তানের রাজনীতিবিদ আতিফ খানকে বিয়ে করেছেন। তার উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু কাজ হলো পেহচান, রাজা কি রাজি, তেরা ইয়াহান কোই নাহিন, ছোট সি কাহানি, মানায় না ইয়ে দিল, ইশক জুনুন দিওয়াঙ্গি ইত্যাদি।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে